About us!
MCQJOB.COM এ আপনাকে স্বাগতম।
MCQJOB.COM হলো- বিসিএস সহ সকল সরকারি চাকরির প্রস্তুতির জন্য মডেলটেস্ট ভিত্তিক এক অনন্য এক্সাম প্লাটফর্ম। আমাদের রয়েছে বিষয়ভিত্তিক সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রিক ফ্রি ও পেইড এক্সাম কোর্স।
সরকারি চাকরির জন্য ধৈর্যধরে গুছানো প্রস্তুতির কোন বিকল্প নেই। এবং এক্ষেত্রে আমরা আছি আপনার পাশে।
আমাদের বিভিন্ন এক্সাম কোর্স রয়েছে। আপনি আমাদের দেয়া সিডিউল ধরে পড়াশুনো করবেন, পড়া শেষে আমাদের প্লাটফর্মে পরীক্ষা দিবেন।
আমাদের রয়েছে একটি ডেডিকেটেড টিম, যারা আলাদা আলাদা কোর্সের সিডিউল ও প্রশ্ন প্রণয়নে দক্ষ। এছাড়াও আমাদের রয়েছে সোসাল মিডিয়া ও সাপোর্ট টিম, যারা সার্বক্ষণিক আপনাদের বিভিন্ন প্রশ্ন, সমস্যা ও সমাধান নিয়ে কাজ করে যাচ্ছে।
আমাদের এখানে পরীক্ষা কেন দিবেন?
- আমাদের এখানে পরীক্ষা দিলে আপনার পড়ার আগ্রহ তৈরি হবে, যার ফলে সিডিউলের টপিকগুলো পড়া সম্পন্ন হবে। এভাবে লেগে থেকে সম্পূর্ণ সিডিউল শেষ করতে পারবেন।
- পড়া শেষে পরীক্ষার মাধ্যমে আপনার ভুল-ত্রুটি খুঁজে পাবেন এবং দুর্বলতা বুঝতে পারবেন।
- পরীক্ষা শেষে সঠিক উত্তরপত্র দেখতে পাবেন। সেখানে আপনার করা সঠিক এবং ভুল উত্তরগুলোও দেখাবে।
- পরের দিন সম্মিলিত মেধাক্রম পাবেন এবং সেখানে নিজের অবস্থান দেখতে পাবেন।
- আমাদের পরীক্ষায় রয়েছে স্বয়ংক্রিয় নেগেটিভ মার্কিং এবং টাইম কাউন্টিং সিস্টেম।
- আমাদের সকল পরীক্ষাতে থাকবে স্বয়ংক্রিয় মূল্যায়ন পদ্ধতি, যার ফলে আপনি উত্তরপত্র সাবমিট করার সাথে সাথেই আপনার ফলাফল এবং সঠিক উত্তরপত্র দেখতে পাবেন।
- পরবর্তিতে সর্বনিম্ন ১ বছরের মধ্যে যেকোন সময় যতবার ইচ্ছে আর্কাইভ থেকে প্রাকটিস পরীক্ষা দিতে পারবেন।
- আপনার ড্যাশবোর্ড থেকে আপনি নিজের পরীক্ষায় অংশগ্রহন ও ফলাফল ট্রাক করতে পারবেন।
- ভর্তি কনফার্ম হওয়ার পরে কোর্সটি আপনার ড্যাশবোর্ডে থাকবে। এবং সেখানে ঐ কোর্সের সবগুলো পরীক্ষা লাইভ ডেট অনুযায়ী দেখাবে।
- লাইভ ডেট অনুযায়ী আপনার ড্যাশবোর্ড থেকেই পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন, কোন লিংকের ঝামেলা নেই।
আমরা আছি আপনার পাশেই, যেকোন সমস্যায় যোগাযোগ করুন।
ধন্যবাদ